প্রেসক্রিপশনের ‘দুর্বোধ্য’ লেখা পড়ে দেবে গুগলের এআই

২১ ডিসেম্বর, ২০২২ ২১:৩১  
চিকিৎসকদের দেওয়া ব্যবস্থাপত্র ওষুধের দোকানের কর্মচারী ছাড়া সাধারণের পাঠোদ্ধার প্রায় দুঃসাধ্য কাজ! অনেক ভুল পাঠোদ্ধারের কারণে ভুল ওষুধ সেবনের ঘটনাও ঘটে। এই সমস্যার সমাধান নিয়ে এসেছে গুগল। গুগলের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিকিৎসকদের এই দুর্বোধ্য লেখা পড়ে দিতে সহায়তা করবে!